শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে

পাইনাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:০৩ অপরাহ্ণ

পাইনাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জের পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২১ শে ফেব্রুয়ারী ( মঙ্গলবার ) সকাল ১০ টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু পূর্বে সকালে পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ।

পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেগম নুসরাত চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ আনোয়ার ইসলাম ।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি এম এ মতিন , সাংবাদিক এম এ শাহীন , শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান , গাজী মোঃ আবদুল বারেক , পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , প্রাক্তন ছাত্র ফোরামের সদস্য গাজী মাসুম , মোঃ মিলন , গাজী স্বপন , ডাঃ মানিক , গাজী সোহান , মোঃ আহাদ , মোঃ রাহাত , মোঃ হাসান , গাজী সানজু , মোঃ হৃিদয় , মোঃ জিহাদ , মোঃ রিফাত , মোঃ শাফিম , মোঃ উদয় ও মোঃ নাঈম প্রমূখ ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন