সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গাঁজা–ইয়াবাসহ গ্রেফতার ১

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:২৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে গাঁজা–ইয়াবাসহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি মো . আলী নূরকে ( ৪৫ ) ৬’শ ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব -১১ ।

রবিবার ( ১৯ ফেব্রুয়ারি ) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব -১১ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো . মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

এর আগে , গত শনিবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকেলে চিটাগাংরোডস্থ শিমরাইলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আলী নূর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মো . শমসের আলীর ছেলে ।

র‍্যাব জানায় , গ্রেফতারকৃত মাদক কারবারি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত আইন – শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাঁরা মাদক কারবারিকে গ্রেফতার করেন । তার বিরুদ্ধে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি মাদক মামলা রয়েছে । উক্ত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন