সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চাষাড়ায় গুলি করে হোটেল ম্যানেজার কাজল হত্যা মামলায় বাবা-ছেলের জামিন নামঞ্জুর

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২:০৫ পূর্বাহ্ণ

চাষাড়ায় গুলি করে হোটেল ম্যানেজার কাজল হত্যা মামলায় বাবা-ছেলের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে ভবন মালিকের গুলিতে হোটেলের ম্যানেজার কাজল হত্যায় গ্রেপ্তারকৃত বাবা- ছেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- ভবন মালিক আজহার তালুকদার ও ছেলে আরিফ তালুকদার মোহন।

রোববার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার আজহার তালুকদার ও ছেলে আরিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে আজ তাদেরকে আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুলতান ভাই কাচ্চি রেস্তোরঁার ম্যানেজার কাজল। নিহত কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। পরিবার নিয়ে তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেষ্টেুরেন্টে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রেষ্টেুরেন্টের মালিক শুক্কুর আলী মো. আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন