বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবিক সহায়তায় কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ

মানবিক সহায়তায় কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানবিক সহায়তায় কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সহযোগিতায় ১১ ও ৯ ফেব্রুয়ারি সকালে গরীবদের মাঝে কম্বল তুলে দেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় নারী পুরুষ ও প্রতিবন্ধীদের কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, শিক্ষা বিষয়ক সচিব ইফতে সাম, শিক্ষক পারভিন জ্যুতি, আক্তার হোসেন, সবুজ সাহা ও জামিলা আক্তার সহ অন্যান্য। পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক গুণাবলী দিয়ে স্বেচ্ছাসেবীরা সমাজকর্ম করে যাচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন