সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ১১:১১ অপরাহ্ণ

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি), জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এর অনুমতি ক্রমে কার্যকরী সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার এর সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত সকলের প্রস্তাব ও মতামত গ্রহণ ক্রমে নয়(৯) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক খন্দকার মাছুদুর রহমান দিপু, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ারুল হক এবং সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, সদস্য মোঃ আবুল বাসার মজুমদার, মোঃ সাইফুল আলম, এম এ আকাশ, লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, আব্দুর রহমান, মোঃ হাছান আলী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন