বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কন্ঠশিল্পী মৌসুমীর বাসায় চুরি

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:৩৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে কন্ঠশিল্পী মৌসুমীর বাসায় চুরি

সিদ্ধিরগঞ্জে ‘পাওয়ার ভয়েস’ খ্যাত কন্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় চুরি। এসময় র্দুবৃত্তরা তার বাসা থেকে ১৫’ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি টিসি রোড চান টাওয়ারের ৬’তলায় এ ঘটনা ঘটে।

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী জানান, সন্ধ্যার দিকে ঘরে তালা দিয়ে তিনি তার মায়ের সঙ্গে বাইরে বের হন। আনুমানিক দেড় ঘন্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে বাইরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় তার শশুরবাড়ি থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫’ভরি স্বর্ণালংকার চোরেরা নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন