সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিএনপির আরো ৩ নেতা গ্রেপ্তার

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৫:১৭ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিএনপির আরো ৩ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির আরো ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মো: রাজিব ভুইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য কাজী গোলাম কাদের ও ৪ নং ওয়ার্ড বিএনপি সদস্য মো: সোহেল।

রবিবার (৪ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এরআগে শনিবার দিবাগত রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও আটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত তিন দিনে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও গণ অধিকার পরিষদের মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।

এদিকে এ বিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা ছিল না। এভাবে গ্রেফতার আর হয়রানী করে সরকার প্রমান করছে যে জনরোষের ভয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে।

যে কোন পরিস্থিতি মোকাবেলা করে আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে নারায়ণগঞ্জের জনগণ ব্যাপকভাবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন