শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরক মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৪:১৯ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরক মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরক মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী পিএস, গাড়ী চালক ও দেহরক্ষী ও এক যুবদল নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি ) ও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন মাহমুদের পিএস মো. মহসিন হোসেন (৩৯), গাড়ী চালক মো, জুয়েল (৩৯) ও দেহরক্ষী লিটন (৪০) ও ৯ নং ওয়ার্ড যুবদলেল সহ সভাপতি ইমরান হোসেন বাবু (৩৫)। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ১ ডিসেম্বরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা জিডিও ছিল না। ওরা দলীয় কোন পদেও নেই। নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দু:খজনক বলে দাবি করে মামুন মাহমুদ তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন