শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৪:৪০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলা উদ্দিন (৪১), মো. কামরুজ্জামান (২৬) ও মো. আঃ খালেক (৪৫)। শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩ একটি দল।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ টি ড্রাইভিং লাইসেন্স, ৪ টি মোবাইলফোন, ১ টি এটিএম কার্ড এবং মাদক বিক্রয়ের ৪ হাজার ৯শ’ ৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সরবারগের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট-১১-৫৪৯৫) জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ গঁাজা ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন