সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গ্যারেজে সন্ত্রাসী হামলা, ছিনতাই : আহত ২

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | ৫:১১ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে গ্যারেজে সন্ত্রাসী হামলা, ছিনতাই : আহত ২

সিদ্ধিরগঞ্জে একটি ট্রাকের গ্যারেজ দখল নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪২ হাজার টাকা জোর পুর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী চ ল গং এর বিরুদ্ধে। এ সময় তারা গ্যারেজ মালিক আক্তারুজ্জামান (৪২) ও মিস্ত্রী কাওছার (৩৪) নামে দুজনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিক ৯ নং ওয়ার্ডের জালকুড়ি বাঁশবাড়ির মাথায় ঢাকা-লিংকরোড সংলগ্ন গ্যারেজ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী আহত মো. আক্তারুজ্জামান (৪২) বাদী তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন চ ল (৪৩) পিতা. অজ্ঞাত সাং দেলপাড়া ফতুল্লা, মোঃ মিলন (৩২) পিতা. অজ্ঞাত সাং জালকুড়ি দক্ষিনপাড়া ও মোঃ রাজু (৪০), পিতা. অজ্ঞাত সাং. জালকুড়ি মাঝপাড়া।

অভিযোগ সুত্রে জানাযায়, চ ল গং গ্যারেজের জায়গা দখল করে ক্লাব করার জন্য বৃহস্পতিবার দুপুরে বিবাদীরা দলবল নিয়ে আমার গ্যারেজে এস মিস্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রান নাশের হুমকি প্রদান করে। পরবর্তী আমি ঘটনা শুনে গ্যারেজে আসলে সন্ত্রাসীরা আমি ও আমার মিস্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাদের দুজনকে রক্তাত্ত জখম করে।

এসময় আমার সাথে থাকা নগদ ৪২ হাজার টাকা জোর পুর্বক ছিনিয়ে নেয় আমার আত্বচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী আমাকে ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে দ্রুত গ্যারেজ খালি করতে বলে এবং না করলে পরবর্তীতে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন