বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মহাসড়ক বর্ধিতকরণকাজে, জনদুর্ভোগ চরমে

সোনারগাঁ সংবাদদাতা

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | ১২:২৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে  মহাসড়ক  বর্ধিতকরণকাজে, জনদুর্ভোগ চরমে

সোনারগাঁ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বর্ধিতকরণকাজে ঠিকাদারের অদক্ষতার কারণে লাঙ্গলবন্দ এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার রাস্তার মাঝখানে ভিজা বালু ফেলার ধরুন জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

দেখা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকাগামী রোড প্রসস্থ করনের কাজের জন্য ভিজা বালু উত্তোলন করে মহাসড়ক ব্যবহার করে সড়কে বালু ফেলার ধরুন দুর্ঘটনা সহ জনদুর্ভোগ সৃষ্টি করে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে ঠিকাদার আকবর আলি ও মহাসিন।

সোনারগাঁ মোগরাপাড়া মহা সড়কের পাশে সড়ক প্রসস্থ করণে বালু ফেলতে হয় কিন্তু সড়কের ওপর মাটি ফেলে রাখা এবং খোঁড়াখুঁড়ির কারণে এ সড়ক দিয়ে জান চলাচল অস্বাভাবিক হয়ে পড়েছে, হতে পারে যে কোন সময় বড় ধরনের কোন দুর্ঘটনা।

এছাড়াও রাস্তার বালু উড়তে থাকায় মানুষের চলাচলের বড় ভিঘ্ন ঘটছে বলে যানা যায়।

স্থানীয় ভুক্তভোগী জনগণ জানায়, এ সড়কের পাশে বালু ফেলে রাখায় বাতাসে বালু উড়তে থাকে মানুষের চলাচলের সময় চোখে মুখে গিয়ে প্রবেশ করে। অথচ তাদের কোন এ দিকে দৃষ্টি নাই।

একই সঙ্গে সড়কের দুই পাশে দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানও আছে। কিন্তু সড়কে বালু ফেলে রাখায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারের সাথে আলাপ হলে তিনি রোড পরিস্কার সহ ভিজা বালু জেন না উত্তলন করে সেদিকে তিনি দৃষ্টি রাখবেন বলে কথা দেন কিন্তু তিনি কোন বেবস্থা নেননি, উল্টো নানা ধরনের কথাবার্তা বলে।

সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই নাজমুল হাসান জানান, আমরা এ বিষয় অবগত আছি। তাদের কে সতর্ক করে দিয়েছি। যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে আমরা তাদের ঊর্ধ্বততম কর্মকর্তাদের জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন