বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অপরহণকারীকে আটক করেছে র‍্যাব-১১, উদ্ধার -২

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৬:১২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে অপরহণকারীকে আটক করেছে র‍্যাব-১১, উদ্ধার -২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্ভবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে অপহরণ ও মুক্তিপণ দাবি করার অভিযোগে সাইফুর রহমান শোভন (২৬) নামে এক অপরহণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় অপহৃত মাহির আফসার মুন্না (৩৩) ও ইলমান উদ্দিন চৌধুরী (২৭) নামে দুই যুবককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও অপহৃতদের উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সাইফুর রহমান শোভন তার সহযোগী আরও অজ্ঞাতনামা ১০-১২ জন আসামীসহ ভিকটিম মাহির আফসার মুন্না ও ইলমান উদ্দিন চৌধুরীকে অপহরণ করে এলোপাথাড়িভাবে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সে সময় উদ্ভবগঞ্জ এলাকায় আমিন সুপার মার্কেটের সামনে র‍্যাব-১১, সিপিএসসি’র টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতা সাইফুর রহমান শোভনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অপহৃত মাহির আফসার মুন্না বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন