ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাহাপুর কাঠপট্টি সংলগ্ন মেঘনা ও মারীখালি নদীর দখল-দূষণ রোধসহ নদীর তীরে অবৈধ স্থাপনা, গাছ ফেলা বন্ধের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও সড়ক অবরোধ।
রবিবার (২০ অক্টোবর) সকালে সাহাপুর কাঠপট্টি, ভাটিবন্দর ব্রীজ সংলগ্ন এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাটিবন্দর মারীখালী নদীতে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। ইটিপি ব্যবস্থাপনা না থাকায় নদীর পানি দূষিত হচ্ছে। সেই সাথে নদীর দুপার দখল করে দোকান ও অবৈধ বালু ব্যবসা করছে শহিদ ও একশ্রেণির অসাধু ভূমি দস্যুরা।
বক্তরা আরও বলেন, এমপি সাহেব আমাদের স্নান করার সুবিধার্থে এখানে একটি ঘাটলা করে দেয়। কিন্তু শহীদ এর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। নদীর তীরে অবৈধ স্থাপনা সহ ইট পাটকেল ফেলে রাখে। এর দ্বারা আমরা নানান অত্যাচারের শিকার হচ্ছি । তাছাড়া পাশে অবস্থিত কাঠপট্টির ব্যবসায়ী মনির সহ ব্যবসায়ীরা নদীতে গাছ ফেলে রাখে এবং তাদের এ গাছের ট্রলার স্নানের জায়গায় এসে ভিড়িয়ে রাখে । ফলে স্নান করতে আমাদের সমস্যা হয়। প্রায় সময় মা বোনদের উপর টলার তুলে দেয়। বাধা দিলে অশালীন গালমন্দ সহ নানান রকম হুমকি ধামকি দিয়ে থাকে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।
অতি দ্রুত পরিকল্পিত নগরায়ন সুবিধা নিশ্চিতে সোনারগাঁ মডেল সিটি গড়ে তোলা এখন সময়ের দাবি। অবৈধ স্থাপনা নদী দূষণ ও দখল বন্ধ ও নির্বিচারে গাছ কাটা বন্ধ না করলে সবুজে বেষ্টিত সোনারগাঁ একসময় ইট পাথরের দালানে পরিণত হবে।
এ হিন্দু সম্প্রদায়ের দাবি নিয়ে মানববন্ধন শেষে সোনারগা বৈদ্দ্যের বাজার সড়ক অবরোধ করে ফেলে। এতে সোনারগাঁ থানা রোড ও বৈদ্দার বাজার উদ্যোগে তীব্র যানজট দেখা দেয়।
এ সময় সোনারগা থানার ওসি তদন্ত ও সেকেন্ড অফিসার ইমরান সহ এএস আই শফিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও তাদের দাবি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে বলে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ সমাপ্ত করে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ গণমাধ্যম কর্মী,এলাকার গণ্যমান্য ব্যক্তি, হিন্দু সম্প্রদায় ও সচেতন নাগরিক ।