মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের পদ বাণিজ্যের অভিযোগ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ

সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের পদ বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার : সোনারগাঁয়ে বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে কাজী মোয়াজ্জেম হোসেন সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর বিরুদ্ধে।

বিভিন্ন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রী-বাষিক সম্মেলনে নব কমিটি গঠনের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ কমিটি বানিজ্যের টাকা।

এ অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগর সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেনের নামে। যুবকদের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে রাখার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার নানান অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকী ওয়ার্ড ভিত্তিক পদ বাণিজ্যের ও অভিযোগ রয়েছে একাধিক। টাকার বিনিময়ে বিএনপি নেতাসহ দাগী আসামীদের সংগঠনে অন্তর্ভূক্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

নানা অপকর্মের সাথে জড়িত সহ ভূমি খেকো, জমি দখল করে কার্যালয় নির্মান আর পরিবহনে চাদাঁবাজিসহ বিস্তর অভিযোগ, ফলে প্রবীন আর ত্যাগী নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ আর হতাশা। এহেন কর্মকান্ডের কারনে সংগঠনের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেছেন দলের দুঃসময়ের কান্ডারী প্রবীন নেতা-কর্মীরা।

সংগঠনের প্রভাবশালীদের নেতৃত্বের একক সিদ্ধান্তে বিএনপি নেতাসহ দাগী আসামীরা সংগঠনে ঠাই পেলেও নির্যাতন আর নিগৃহের শিকার হয়েছেন সংগঠনের থানার অন্তভূক্ত বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

এ নিয়ে দলের ত্যাগী ও প্রবীন নেতা-কর্মীদের মাঝে বিজার করছে চরম ক্ষোভ আর হতাশা।

অনুসন্ধানে জানা গেছে, সোনারগাঁ সনমান্দি ও মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ত্রিবার্ষিক সম্মেলনে পথ বাণিজ্য নিয়ে সংঘর্ষ বাজে। দলের ত্যাগী ও প্রবীন নেতা-কর্মীদের থেকে জানা যায়, মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগে গুরুত্বপূর্ণ পদে বসানোর গুঞ্জন শোনা যাচ্ছে।

এ ছাড়াও আরও অনেকের কাছ কাছ থেকেই পদ বানিজ্যের মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কাজী মোয়াজ্জেম হোসেনদের বিরুদ্ধে।

সংগঠনের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে উদ্ধত্তন নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করেই সংগঠনে রাম রাজত্ব কায়েম করেছে , কাজী মোয়াজ্জেম হোসেন, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ থানা পর্যায়ে চাঁদাবাজরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন