ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ,সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ত্রী-বাষিক সম্মেলন শত শত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনে পরীক্ষিত পরিশ্রমী ত্যাগী ও নবীন প্রবীনের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। আমরা একটি সুন্দর কমিটি গঠন করে সোনারগাঁ উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগকে একটি নতুন ধারা প্রদান করতে চাই। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী সংগঠন দাঁড় করানোই আমাদের মূল লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও অস্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
এছাড়াও আরো বলেন, সুন্দর ও ইতিবাচক কমিটি গঠন করে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি দেশের বিরুদ্ধে সকল অপ তৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে। বুধবার (২নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় সনমান্দি সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উদ্ভোদক ছিলেন , এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া সভাপতি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, প্রধান বক্তা: এস. এম জাহাঙ্গীর হোসেন, সাবেক শিল্প ও বাণিজ্যিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ হাসান, চেয়ারম্যান সনমান্দি ইউনিয়ন।
এছাড়াও সম্মানিত অতিথি, মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ, সগির আহমেদ, সাবেক সভাপতি ঢাকা কলেজ ছাত্রলীগ, মেহেদী হাসান স্বপ্ন, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, আরিফুল ইসলাম রবিন, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, মাসুদ রানা মানিক, সাবেক সভাপতি, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ , মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি, সনমান্দি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, নেকবর হোসেন, সাধারণ সম্পাদক, সনমান্দি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সভাপতিত্ব করেন , খন্দকার মোঃ আমিনুল হক,সাবেক সভাপতি, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।