রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে আটক করা হলো মা-মেয়ের আত্মহত্যা চেষ্টার ঘটনায় আসামি

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | ৫:৪১ অপরাহ্ণ

অবশেষে আটক করা হলো মা-মেয়ের আত্মহত্যা চেষ্টার ঘটনায় আসামি

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ বসত-ভিটা রক্ষার জন্য রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মা-মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টায় ঘটনার দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার ভোরে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আত্মহত্যার চেষ্টা করা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা শিরিন খানের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি হান্নান সাউদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের নামে সোনারগাঁ থানায় ওই মামলা করেন।

মামলার বিবরণীতে শিরিন খান উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তার স্বামী আট বছর আগে ছয় শতাংশ জমি কিনেন। পরে তারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দুইতলা পাকা ভবনের বানান। সেখানে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন শিরিন ও তার স্বামী।

মামলায় বলা হয়েছে, ইতোমধ্যে ওই জায়গা তার স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারী করে দিয়েছে। গত তিন মাস আগে হঠাৎ করে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে উপস্থিত হন। তারা জানান, যে ব্যক্তি এই জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধকী রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ শোধ না করায় এ সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে।

এতে আরও বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের বাড়ীর পাশের রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভুঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তার স্বামীকে বাড়ি-ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণেই শিরিন সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বসত-ভিটা রক্ষার জন্য নিজে ও মেয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রতারণা করে জমি বিক্রির ঘটনায় শিরিন খান বাদি হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন