রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় ডাকাত দলের কবলে যুবক

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় ডাকাত দলের কবলে যুবক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার পিরোজপুর কাঁটা দিয়ে পারাপারের সময় ডাকাতের খপ্পরে পড়ে ইলেকট্রনিক দোকানে এক স্টাফ। রবিবার (৩০ অক্টোবর ) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা নোয়াপ প্লাজার সামনে এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার বর্ষা ইলেকট্রনিক এন্ড হার্ডওয়ার দোকানের স্টাফ মোঃ তুহিন মিয়া (২২) দোকানের পাওনা টাকা আদায় করে ফিরার পথে অজ্ঞাত ৬/৭ অস্ত্রধারী ডাকাত এলোপাথাড়ি কিল ঘুষি মেরে চোখ মুখ বেঁধে টানা হেচড়া করে মারতে মারতে নূরাবেপারী মার্কেটের (৩য়) তলায় নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা নগদ অর্থ আঁট হাজার টাকা ও একটি রিয়ালমি মোবাইল সহ মানিব্যাগ থাকা জরুরী কাগজ পত্র ছিনিয়ে নিয়ে যায়।

ডাকাত দল ডাকাতির সময় বাদীর কাছে একলাখ টাকা আছে বলে দাবি করে, টাকা না পেয়ে মা’র ধর করে একটি ভিডিও ধারণ করে। ভিডিওতে তাঁকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়ায় মারধর করেছে এমনি জোর পূর্বক সাক্ষাৎকার নেই। এছাড়াও এ বিষয় নিয়ে কাউকে জানালে এই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি-ধমকি দিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার (ওসি) অপারেশন মাহফুজুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি সিসি ফুটেজের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন