রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা জাতীয় প্রেসক্লাবে কেরোসিন ঢেলে সোনারগাঁয়ের এক পরিবার আত্মহত্যার চেষ্টা

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | ১:৫৫ পূর্বাহ্ণ

ঢাকা জাতীয় প্রেসক্লাবে কেরোসিন ঢেলে সোনারগাঁয়ের এক পরিবার আত্মহত্যার চেষ্টা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের এক অসহায় পরিবারের নিজের জমি ও বাড়ি রক্ষা চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুরো পরিবারের আত্মহত্যার চেষ্টা করে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে এক ছেলে ও এক মেয়ে সেখানে উপস্থিত ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারীকে বাধা দেন।

এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযোগে সূত্রে জানা যায় , তার স্বামী আট বছর আগে ভারগাঁও গ্রামে ছয় শতাংশ জমি কেনেন সারা জীবনের সঞ্চয় দিয়ে। সেখানে একটি দোতলা বাড়ি নির্মাণ করে তিন সন্তান নিয়ে বসবাস করে আসছেন। ইতিমধ্যে ওই জায়গা তার স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারি করেছে। তিন মাস আগে হঠাৎ করে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে জানান, যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে এ সম্পতি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। এ খবর পেয়ে তার স্বামী জোনায়েদ আহাম্মেদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিরিন খান বলেন, তাদের বাড়ির পাশের রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভুঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তার স্বামীকে বাড়িঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। অথচ এই জমিটি আওয়ামী লীগ নেতা হান্নানের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনেছিলেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণে তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

হুমকির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান বলেন, ‘জমিটি আমি শিরিন খানের স্বামীর কাছে বিক্রি করেছি এ কথা সত্য। কিন্তু আমি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছি তিনি প্রতারণা করেছেন। আমি শিরিন খানের পরিবারকে কোনো হুমকি দেইনি। আমি আওয়ামী লীগের সমর্থক। দলে আমার কোনো পদ নেই।’

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, শিরিন খানের লিখিত অভিযোগ পেয়ে তারা ঘটনা তদন্ত করে জানতে পারেন জমিটি শিরিন খান ন্যায্য মূল্য দিয়েই ক্রয় করেছেন। তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন