ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ পৌরসভা হাতকোপা এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে দুই কন্যা সন্তানের পিতা সোহান (৩৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার ২৭ অক্টোবর বিকেল পাঁচটায় সোনারগাঁ পৌরসভা হাতকোপা নিজ বাড়িতে আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভা হাতকোপা এলাকার সাদিকুর রহমানের ছেলে, দুই কন্যা সন্তানের পিতা সোহান, স্ত্রীর সাথে মুঠো ফোনে কথা বলে মনোমালিন্য হলে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ।
এ সময় স্ত্রী স্মৃতি বেগ তার কথার মধ্যে সন্দেহ হলে শাশুড়ি কে মুঠোফোন বিষয়টি দেখার জন্য বলে । নিহত সোহান তার বড় মেয়ে সোহেলী কে কেচি ঘেটের চাবি দিয়ে রুমে না ঢোকার জন্য বলে , ঘটনাস্থলে গিয়ে সোহানের ঝুলন্ত দেহ দেখে চিৎকার করে, তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে তাঁকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্ত্রী স্মৃতি বেগমের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় ভিন্ন প্রসঙ্গ। বিস্তারিত সামনে আসছে।