বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে কিশোর গ্যাং সুমন গ্রুপ’ এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | ১:২৭ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে  কিশোর গ্যাং সুমন গ্রুপ’ এর  চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘সুমন গ্রুপ’ এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

গ্রেপ্তার আসামিরা হলেন- দলের প্রধান মো. সুমন হাসান (২১), মো. জিতু (২৪), মো. এমরান হোসেন (২০) ও মো. আল-আমিন হোসেন বাঁধন (২০)। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে কিশোর অপরাধী দল ‘সুমন গ্রুপ’ এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে বলে জানায় র‍্যাব।

রিজওয়ান সাঈদ জিকু জানান, আসামিরা দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রেফতারকৃত আসামিরা পরস্পর সদস্য। গ্রেফতারকৃত যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সোনারগাঁ থানাধীন কাঁচপুর কারিনা টাওয়ারে ৫ম তলায় ছোরা, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাচঁপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। এছাড়াও আরো জানান, সন্ত্রাস দমন ও কিশোর গ্যাং দমন সহ র‍্যাব-১১ সবসময় সোচ্চার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন