ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব আলম এর যোগদান উপলক্ষে ২৬ অক্টোবর দুপুরে সোনারগাঁ থানায় ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয় । এ সময় ক্লাবের সভাপতি মোঃ ভিপি পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওসি অপারেশন মাহফুজুর রহমান, সেকেন্ড অফিসার, ইমরান হোসাইন সহ আরো অনেকে ।
এ সময় সোনারগাঁয়ে আইন শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণ , ইভটিজিং , মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ ও দমন সম্পর্কিত নানান বিষয়ে আলোচনা করেন সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মাহাবুব আলম । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের সাংবাদিক বৃন্দ । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশাখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম ।