শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শনিবার, ২২ অক্টোবর ২০২২ | ৫:৪৬ অপরাহ্ণ

সোনারগাঁও যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২১ অক্টোবর) বিকালে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ানের পর্মশ্বরদী এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবের দিক নিদর্শনায় প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর মেম্বার সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ মিজানুর রহমান, সভাপতি নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সেলিম ভুইয়া, সহ- সভাপতি নোয়াঁগা ইউনিয়ন বিএনপি,ফারুক,সাংগঠনিক সম্পাদক নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি,সানাউল্লাহ প্রধান,সোনারগাঁ থানা মৎস্যজীবী দলের সভাপতি,আয়ুব হোসেন, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁ ইউনিয়ন যুবদল,আরিফ হোসেন, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সেলিম হোসেন দিপু, সোনারগাঁও থানা কৃষক দলের সাধারণ সম্পাদক, মিলন যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁ ইউনিয়ন যুবদল,করিম হোসেন সদস্য সোনারগাঁ থানা যুবদল ও নোয়াগাঁও মৎস্যজীবী দলের সভাপতি আঃ জলিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রস্তুতি সভায় বক্তরা বলেন, আগামী (২৭অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে ঢাকার যুবদলের সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব এবং সোনারগাঁ থানা যুবদলের সিঃ যুগ্ন-আহ্বায়ক আশরাফ ভূইয়ার নেতৃত্বে একাত্ততা প্রকাশ করে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন