রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় দুই নারীকে কুপিয়ে জখম , থানায় অভিযোগ

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | ৬:৩৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায়  দুই নারীকে কুপিয়ে জখম , থানায় অভিযোগ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দবাজার (পঞ্চবটি) গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার ২১ শে অক্টোবর আম্বিয়া বেগম দশ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে প্রতিবেশী তুচ্ছ ঘটনা হাঁশ মুরগি নিয়ে তর্কে জড়িয়ে পড়ে, এমতাবস্থায় আব্দুল মজিদ (৫০) মানিক (৪০) মুক্তার (৩০) সহ আরো সাতজন সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্রসহ ও রামদা দিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, এতে জুসনা আক্তার (৫০) ও তাসলিমা (৪৪) দুই জন গুরুতর আহত হলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আহত জুসনা আক্তার ও তাসলিমা বেগমের মাথায় অস্ত্রের আঘাতে ১৪-১০ শিলী হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা প্রস্তুতি চলছে। আরেকজন হাতে গুরুতর আঘাত পেলে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়।এছাড়াও শফিকুল ইসলাম, সিয়াম সহ নাতী সাইদ কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন