শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইউএনও বিদায় ও নবাগত সংবর্ধনা

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ১১:৪৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ইউএনও বিদায় ও নবাগত সংবর্ধনা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী কে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ান -উল-ইসলাম কে বরণ করে নেয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

বৃহস্পতিবার(২০ অক্টোবর) সন্ধায় সোনারগাঁ পৌরসভার রয়েল রিসোর্ট হল রুমে অফিসার্স ক্লাব আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, বিদায়ী ইউএনও তৌহিদ এলাহী, নবাগত ইউএনও মোঃ রেজওয়ান -উল-ইসলাম,সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ মাহবুব আলম,সোনারগাঁ উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদ এলাহী বলেন, আমি মাত্র ৮ মাসের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান -উল-ইসলাম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও তৌহিদ এলাহীকে। এ সময় নবাগত ইউএনও মোঃ রেজওয়ান -উল-ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন