ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড সদস্য পদে সোনারগাঁয়ে ৩৪ ভোট বেশি পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন আবু নাইম ইকবাল। তিনি পেয়েছেন ৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট। এছাড়া মহিলা সদস্য পদে শীলা রানী পাল টেবিল ঘড়ি পেয়েছেন ৮৩ ভোট, সাহিদা মোশারফ দোয়াত কলম প্রতিক পেয়েছেন ২৬ ভোট ও এডভোকেট নুরজাহান পেয়েছেন ২৩ ভোট। এর আগে সকাল ৯টা ভোট গ্রহন শুরু হয়। নির্বাচনে মোট ১৩২ ভোটার ভোট প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী আবু নাঈম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৫৩ ভোট। ৩৪ ভোটে এগিয়ে জয়ের প্রান্তে পৌঁছে যান আবু নাঈম ইকবাল।
জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড সোনারগাঁ থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম। দীর্ঘদিন পর জমজমাট ও লড়াকুভাবে সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার ১৭ অক্টোবর বিকেল নাগাদ জানা যায়, ৩৪ ভোট ব্যবধানে জাতীয় পার্টি সমর্থিত আবু নাঈম ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হন।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকলের ভালোবাসা জয় করে, আজকের এই জয় সকল অপকর্মের বিরুদ্ধে সত্যের জয়, তিনি সকল জনপ্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে একজন সঠিক মানুষকে জনগণের সেবা নিশ্চিত করার জন্য স্বাগত জানান। আগামী দিনগুলো সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সোনারগাঁ গড়ার লক্ষ্যে তিনি নিঃশর্তে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।