বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ষোলোআনা’র কার্যালয় উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান:

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ষোলোআনা’র কার্যালয় উদ্বোধন

মো. জিয়াউর রহমান: ইভটিজিং, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধ, বৃক্ষরোপন ও সামাজিক অসংগতি প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামাজিক সংগঠন ষোলআনা’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৫ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় হাজী শহিদুল্লাহ প্লাজার তৃতীয় তলায় এ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়। সামাজিক সংগঠন ষোলআনার পরিচালক ও সোনারগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম।

ষোলআনার পরিচালক আল আমিন তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আফজাল হোসেন ও হাজী শহিদুল্লাহ প্লাজার স্বত্বাধিকারী মহিউদ্দিন কাদের রতন।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ষোলআনার পরিচালক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, আনিসুর রহমান, মশিউর রহমান হীরালাল বাদশা, মাজহারুল ইসলাম, দীপন সরকার, কবির হোসেন, আবুল বাশার, মাসুদ রানা, রুবেল মিয়া ও নাসির উদ্দিন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন