বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মোশাররফ হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | ১০:৪৯ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মোশাররফ হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সোনারগাঁয় স্ত্রীর পরকীয়ার বলি হলেন দলিল লেখ মোশাররফ হোসেন, পরকীয়ার স্ত্রী ও প্রেমিক সহ নৃশংসভাবে হত্যা করে প্রেমিক যুগল, তারি ন্যায় বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধনে নিহতের বড় ভাই সোলাইমান বলেন,আমার ছোট ভাই মোশারফকে তার স্ত্রী পরকীয়ার জেরে তার প্রেমিক রিপনকে নিয়ে নৃশংস ভাবে কারেন্টের শর্ট ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার করে।

এই হত্যাকাণ্ড পরে পুলিশ প্রশাসন খুব দ্রুত আসামি রিপন কে আটক করতে পেরেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের যেন আদালতে মাধ্যমে দ্রুত হত্যাকান্ডের বিচার কার্যক্রম চালু করে আসামিদের ফাঁসির দাবি করছি।

নিহত মোশারফের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী মীম কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার বাবার খুনিদের ফাঁসি চাই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনীদের ফাঁসি দিয়েছে। ঠিক সেভাবে আমার বাবার খুনীদের ফাঁসি দিতে হবে।

মানববন্ধনে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মাঈনুউদ্দীন বলেন,আমাদের মাদরাসার সহ-সভাপতি ছিলেন মোশারফ হোসেন ভূইয়া।তিনি আমাদের মাদরাসার জন্য যায়গা দিয়েছেন। অত্যান্ত মার্জিত নম্র ভদ্র লোকে এই পরকীয়ার জেরে হত্যা করা হবে কল্পনার বাহিরে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দেওয়া হয় এটাই আমাদের দাবি।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনার সাথে সাথে নিহতের স্ত্রীকে ও ৩ দিন পরে প্রধান আসামিকে আড়াইহাজার এলাকা থেকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন