বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বিশেষ প্রতিনিধি:

রবিবার, ০৯ অক্টোবর ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারয়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বিশ্বের মুসলিম সম্প্রদায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ সোনারগাঁও উপজেলা শাখার উদ্যেগে মিলাদ – মাহফিল ও বর্ণঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

সোনারগাঁও থানা গাউসিয়া কমিটি সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীন প্রধান এর সভাপতিত্বেে এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,

আরোও উপস্থিত ছিলেন হাজী মুক্তার হোসেন,পীর মোহাম্মদ, মুহাম্মদ হাসান, শাহ জালাল সিকদার,হাফেজ মাওলানা আনিসুর রহমান, মাওলানা নজরুল ইসলাম,মাওলানা আবু নোমান তাহেরী,মাওলানা বেলাল হোসেন,মাওলানা আহসাউল্লাহ সাহেব, মাওলানা মনিরুজ্জামান, আব্দুল মজিদ মোল্লা, রোকন মোল্লা,সহ সোনারগাঁও এর প্রত্যেক মসজিদের ইমাম খতিব,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার আশেকে রাসূল সুন্নি মুসলিম জনতা।

৯ই অক্টোবর ২২,আজ রোজ রবিবার সকাল ৯টায় দরিগাঁও খানকা এবং তাহেরপুর হতে রেলি শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন