বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেট সোনারগাঁয়ের ইব্রাহিম

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | ৮:৫০ অপরাহ্ণ

জেলা পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেট সোনারগাঁয়ের ইব্রাহিম

ফাহাদুল ইসলাম,সোনারগাঁ প্রতিনিধি : আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের চার জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। গত ২ অক্টোবর (রবিবার) নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হাফিজের সাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস নিদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ৩১ আগস্ট স্মারক মূলে আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংরক্ষিত আসনের। মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের ২৯ সেপ্টেম্বর এর পাত্রের প্রেক্ষিতে উক্ত নির্বাচনে আচরণ বিধি লংঘন সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনার জন্য ০২ অক্টোবর ২০২২ হতে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ১৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মোট ১৬ (ষোল) দিনের জন্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে নিয়োগ করা হল।

নারায়ণগঞ্জে সদর উপজেলার জন্য সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাত হোসেন বন্দর উপজেলার জন্য সহকারী কমিশনার (ভূমি),বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বন্দর) সুরাইয়া ইয়াসমিন, সোনারগাঁ উপজেলার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইব্রাহীম, আড়াইহাজার ভরুপগঞ্জ উপজেলার জন্য সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ কে এম ইশনাম।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এর আগে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দারেরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন