বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে চাঁদাবাজিতে জিম্মি সব স্তরের ব্যবসায়ী, নেপথ্যে পুলিশের নীরবতা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

রবিবার, ০২ অক্টোবর ২০২২ | ১১:১৫ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে চাঁদাবাজিতে জিম্মি সব স্তরের ব্যবসায়ী, নেপথ্যে পুলিশের নীরবতা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ ব্যস্ততম এলাকা হকারদের দখলে, দখলমুক্ত করার কোনো উদ্যোগ নেই। রাস্তা, ফুটপাত, সরকারি জায়গা, মার্কেট সবই একে একে দখল হয়ে যাচ্ছে। মার্কেট, ফুটপাত, রাস্তা, অলিগলি দখল করে হকারদের ব্যবসা করার সুযোগ করে দেয়া হচ্ছে।

বিনিময়ে চিহ্নিত সিন্ডিকেট প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা তুলছে। এ চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিনিয়ত ঘটছে সংঘর্ষের ঘটনা। থানায় মামলা, পাল্টা মামলাও হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার।শুধু ফুটপাতে চাঁদাবাজি এমন নয়, সর্বস্তরে চলছে লাগামহীন চাঁদাবাজি, জিম্মি সোনারগাঁয়ের ব্যবসায়ী।

এদিকে, ফুটপাত ও রাস্তা দখলের কারণে সোনারগাঁ থানা রোড রাতদিন যানজট লেগেই আছে।বিশেষ করে থানা রোডে যানবাহনের বিশৃঙ্খল অবস্থা প্রতিনিয়ত ভয়াবহ যানজটের সৃষ্টি করছে। যার প্রভাব গিয়ে পড়ছে চৌরাস্তা থেকে উদ্দমগঞ্জ এলাকায়। এতে করে নগরবাসিকে প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, প্রতিদিনই নতুন নতুন ফুটপাত ও রাস্তা দখল হয়ে যাচ্ছে। পুরো চৌরাস্তা ও থানা রোড এলাকায় ফুটপাতের কোনো অংশ আর খালি নেই। বৃষ্টি থেকে রক্ষার জন্য ফুটপাতের উপরে পলিথিনের ছাউনি দেয়া হয়েছে। এজন্য আর ফুটপাত দিয়ে চলার মতো অবস্থা নেই।মোগরাপাড়া চৌরাস্তার চারমাথায় ফুটপাত ছাপিয়ে রাস্তার সিংহভাগ এখন হকারদের দখলে। সে কারণে এ স্থানে যানবাহনের জটলা লেগেই থাকছে। সৃষ্টি হচ্ছে যানজট।

কাঁচপুর হাইওয়ে পুলিশের নামধারী ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং যানজট নিরসনে মাঝে মধ্যে তৎপর দেখালেও রাস্তা বা ফুটপাত দখলমুক্ত করতে কোনো উদ্যেগ নিতে দেখা যায়নি। হকাররা জানান, পুলিশ ও স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজ ম্যানেজ করে, লাইনম্যান নামধারী চাঁদাবাজরা তাদেরকে ফুটপাত ও রাস্তা দখলের সুযোগ করে দিয়েছে। আর এসব লাইনম্যানদের পেছন থেকে মদদ দিচ্ছে চাঁদাবাজ সিন্ডিকেট। যাদের একাধিক গ্রুপ রয়েছে।

এরা এলাকাভিত্তিক বিভিন্ন খাত থেকে নিত্যদিন চাঁদা তুলছে। এসব খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ফুটপাত,অস্থায়ী কাঁচাবাজার, অস্থায়ী খাবার দোকান, ফলের দোকান সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ যানবাহন, রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে বসানো দোকানপাট।

এছাড়াও সারা সোনারগাঁয় বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজরা সক্রিয়। ফুটপাত, কাঁচা বাজার, বালুর ড্রেজার, টেন্ডার বাজি,পদ বাণিজ্য, শিক্ষা বাণিজ্য, দালালি সহ রাজনৈতিক অরাজনৈতিক কর্মকান্ডে চাঁদাবাজরা সক্রিয়।

এদিকে সোনারগাঁ থানা পুলিশ অবগত থাকলেও কোন প্রতিকার নেই। বক্তব্যে এমনও কথা শোনা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চাঁদাবাজি হয়, এগুলো আমার দেখার বিষয় না, বিভিন্ন কোম্পানি জায়গার দখল করে নিচ্ছে, এগুলো আমার দেখার বিষয় না, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে, এগুলো আমার দেখার বিষয় না, অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে এগুলো আমার দেখার বিষয় না। তবে বক্তব্যে এ কাজগুলো কার সেগুলো স্পষ্ট করেননি পুলিশ কর্মকর্তা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন