বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এমপি খোকার জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে এমপি খোকার  জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর  জন্মদিন উদযাপন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ । তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহণে ইউএনজিএ’র সাধারণ আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন।

তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

তারি ধারাবাহিকতায় বুধবার ২৮ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও সোনারগা উপজেলা জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগন্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। আগামী ২৪ শালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে।

উক্ত দোয়া মাহফিল,কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম ইকবাল,নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,হাজী জাবেদ রায়হান জয়,সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন,প্রচার সম্পাদক ফজলুল হক,জাতীয় যুব সংহতি সোনারগাঁ উপজেলার সদস্য সচিব সিকান্দার মাষ্টার,অখিল মেম্বার,হাসান ইমাম,

জাতীয় পার্টি সোনারগাঁও পৌরসভার সভাপতি এম এ জামান, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবুল হোসেন,বাছেদ মেম্বার, মজিবুর রহমান মেম্বার, সাকিব হাসান মেম্বার, ফিরোজ মেম্বার, নেহাল মেম্বার, মতিউর রহমান মেম্বার, মোঃ শহীদ, মোঃ রমজান, লুৎফা বেগম মেম্বার সহ জাতীয় পার্টি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিন উদযাপন সম্পন্ন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন