বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও আক্রমণের প্রতিবাদে মানববন্ধন

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও আক্রমণের প্রতিবাদে মানববন্ধন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে সরকারি রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা, আক্রমণের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শত শত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মনির হোসেন, সোনারগাঁ প্রেসক্লাব, সিরাজুল ইসলাম সিরাজ, মেঘলা টিভির সম্পাদক, জহিরুল ইসলাম মৃধা, দৈনিক দিনকাল, মাজহারুল ইসলাম, আনন্দ টিভি, মাসুম আহমদ, সোনারগাঁ প্রেসক্লাব, শাহরুখ আহাম্মেদ, দৈনিক গণকন্ঠ, মোক্তার হোসেন, ভোরের সময়, ফাহাদুল ইসলাম, দৈনিক আমার সময়, দেলদুয়ার হোসেন, দৈনিক প্রভাতী খবর, ভিপি পারভেজ, সভাপতি ঈশাখা প্রেসক্লাব, আঃ করিম, সাধারণ সম্পাদক ঈশাখা প্রেসক্লাব, আনিসুর রহমান, দৈনিক শুভ দিন, জহিরুদ্দিন রাজিব , দৈনিক অগ্নি শিখা, শামিম হোসেন, মোঃ আজাদ, রুদ্রবার্তা, মোসাং কুমকুম, দৈনিক রুদ্রবার্তা সহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জ জেলার উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, প্রিন্টিং মিডিয়া উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। জীবন বাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীদের সরকারের ২৭ লক্ষ টাকার রাজস্ব পাখির সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা, আক্রমণের পর প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। হুমকিদাতা একাধিক মামলার আসামি, সাব রেজিস্টারের দালালদের মদতকারী, ভেন্ডারদের সেক্রেটারি শহীদ সরকার ও দলিল লেখকের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহ অফিসারের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করে একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলটি সোনারগাঁও উপজেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসার কাছে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের বাধা প্রধান কারি শহীদ সরকার গ্রেফতার হয়নি কেন ? প্রশাসনের জবাব চাই বলে স্লোগানে মুখরিত ছিল।

এছাড়াও বিক্ষোভ মিছিলে আগামী ২৪ ঘন্টায় শহীদ সরকার ও নয়ন কে গ্রেফতার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করার কঠিন হুঁশিয়ারি দেয় ঈশাখা ক্লাবের সভাপতি ভিপি পারভেজ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন