ফাহাদুল ইসলাম: দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আগামীকাল। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহণে ইউএনজিএ’র সাধারণ আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন। তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সোনারগাঁওয়ে কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ কাল বিকাল ৩টায় আওয়ামীলীগ পার্টি অফিসে মোগরাপাড়া চৌরাস্তায় মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠান উদযাপন করা হবে।সোনারগা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু , মাননীয় প্রধানমন্ত্রী ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা করেন। তিনি দৈনিক নারায়ণগঞ্জের ডাক প্রতিনিধিকে জানান, জাতির জনকের মতো হিমালয়সম আত্মবিশ্বাসে শত প্রতিকূলতাকে অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক ধরে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনকল্যাণমুখী কাজের মাধ্যমে গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সেজন্যই তিনি জনগণের মনজয়ী নেত্রী, আমাদের আস্থার ঠিকানা, উন্নয়নের বাতিঘর। মানুষ বিশ্বাস করে তিনি যতদিন বেঁচে থাকবেন দেশের কল্যাণে কাজ করে যাবেন। তাঁর কথা ও কাজে মিল পেয়েছেন দেশবাসী। পিতার মতো এদেশের মানুষের কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। সুনেতৃত্বে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন উন্নত দেশের কাতারে।আজ এই মহান নেতার ৭৩তম জন্মদিন। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শতায়ু হোন। দেশের জন্য আপনাকে প্রয়োজন। ৭৫-এ বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। সেই হারানোর অপূর্ণতা এই দেশ এই জাতি কখনো পূরণ করতে পারবে না। কিন্তু তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে ১৭ কোটি বাঙালির অভিভাবক হিসেবে আপনাকে হারাতে চাই না। দেশ আজ আপনার হাত ধরে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিদেশীরা এখন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আমাদের পেছনে ঘুরছে। কারণ আপনি বাংলাদেশকে সেই সক্ষমতার জায়গায় নিয়ে গেছেন। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু নির্মাণে যে অসীম সাহসিকতা দেখিয়েছেন তাতে বিশ্বনেতারা আজ হতবাক। আজ সেই স্বপ্নের সেতু দৃশ্যমান। অর্থায়নে পিছপা হওয়া সেই বিশ্বব্যাংক আজ স্বীকার করতে বাধ্য হয়েছে পদ্মা সেতুতে ঋণ না দেওয়া তাদের ভুল ছিলো। দেশের মানুষ যা স্বপ্নেও ভাবেনি- নদীর নিচে টানেল হবে এই বাংলাদেশে। অথচ আপনার হাত ধরে তা আজ বাস্তবায়নের পথে। শিক্ষা এবং চিকিৎসায় দেশ এগিয়েছে অনেক দূর। বিনামূল্যে শিক্ষা তথা অবৈতনিক শিক্ষা আজ বুলি নয়, বাস্তবতা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। কমেছে মাতৃমৃত্যুর হার। বেড়েছে মানুষের গড় আয়ু। ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলে কৃষকের জন্য খুলে দিয়েছেন এক নতুন জগত। মোবাইল ফোনকে এত সহজলভ্য করেছেন যে, ফসলের মাঠ থেকেই কৃষক জানতে পারে ফসলের মূল্য। ফড়িয়াদের দৌরাত্ম্য থেকে কৃষক আজ মুক্ত। ডিজিটাল টাকা যা ছিলো শুধু উচ্চবিত্তদের এটিএম কার্ডে, আজ তা মানুষের হাতে হাতে পৌঁছে গেছে মোবাইল ব্যাংকিং এর কল্যাণে।উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে মহাকাশেও চলছে দেশের জয়যাত্রা আপনারই হাত ধরে। আমাদের গর্ব আমাদের অহংকার ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ এর সাহায্য নিচ্ছে অন্যান্য অনেক দেশ। শুধু কি তাই! বিশাল সমুদ্রের নিরাপত্তায় মাথা উঁচু করে দাপিয়ে বেড়াচ্ছে দু দুটো সাবমেরিন। আপনার নেতৃত্বে বাংলাদেশের প্রশিক্ষিত ও সুশৃঙ্খল সামরিক বাহিনীর সদস্যরা বহির্বিশ্বে একটি সমীহ জাগানিয়া নাম। আপনার আমলে বিদুৎ সেক্টরে আজ আমরা স্বয়ংসম্পূর্ণ। অদূর ভবিষ্যতে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানকল্পে চলছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। গভীর সমুদ্রবন্দর নির্মাণ অচিরেই বাস্তবায়ন হবে। দেশব্যাপী উন্নয়নের এই মহাযাত্রা দেখে বহির্বিশ্বের অনেক নেতাই আজ বলতে শুরু করেছে ‘উন্নয়ন দেখতে হলে বাংলাদেশে যাও’। আপনার কর্মকা- একের পর এক পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। সেই হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশ আজ ১১ লক্ষাধিক রোহিঙ্গার আশ্রয়দাতা। শুধু তাই নয়, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসারও জোগানদাতা এই বাংলাদেশ। বাংলাদেশের মুদ্রামান আজ ভারতীয় মুদ্রাকে ছুঁই ছুঁই করছে। তবে উন্নয়নের এই মহাসড়কের যাত্রাটা সব সময় কুসুমাস্তীর্ণ ছিলো না। এসেছে অনেক বাধা, অনেক বিপত্তি। এসব বাধ-বিপত্তিকে আপনি গুড়িয়ে দিয়েছেন, গুড়িয়ে দিচ্ছেন অদম্য সাহসিকতায়। পাশ্চাত্যের ষড়যন্ত্রের অংশ ছিলো বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসাবে পরিচিত করার। আপনি সেই ষড়যন্ত্রের মুখে কুঠারাঘাত করেছেন। জঙ্গির বংশকে করেছেন সমূলে নির্মূল।দেখতে দেখতে জীবনের ৭৩টি বছর পার করছেন আজ। আর এই বয়সে এসেও জীবনের আরেকটি বছরের সূচনালগ্নে আপনি শুরু করেছেন নতুন এক যুদ্ধ। দুর্নীতিবিরোধী যুদ্ধ। এ যুদ্ধে ছাড় পাচ্ছে না ছাত্র, যুবক, মন্ত্রী, এমপি, উজির-নাজির কেউই। এ এক দুঃসাহসিক সিদ্বান্ত। যা একমাত্র মমতাময়ী কিন্ত নীতির প্রশ্নে আপোষহীন শেখ হাসিনার পক্ষেই সম্ভব। শুদ্ধি অভিযান বিষয়ে আপনার সাহসী সিদ্ধান্ত জনমনে আশার সঞ্চার করেছে। এই সিদ্ধান্তকে জনগণ সাধুবাদ জানাচ্ছে। ২০২১ সালের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে দেশব্যাপী দুর্নীতির বটবৃক্ষকে নির্মূল করতে হবে। আমরা আশায় বুক বেঁধেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আজ আপনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আর আজকের এই ডিজিটাল বাংলাদেশ আপনার হাত ধরে পরিণত হবে মধ্যম আয়ের দেশে। ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে মধ্যম আয়ের