বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দলিল লেখকে’র মৃত্যু রহস্য উদঘাটন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ১:১০ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে দলিল লেখকে’র মৃত্যু রহস্য উদঘাটন

অবশেষে দলিল লেখক মোশারফ হোসেনের মৃত্যু রহস্য উন্মোচন, পরকীয়ার জেরে স্ত্রী ও প্রেমিক সহ পরিকল্পিতভাবে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটায়।

সোনারগাঁ কাঁচপুরে স্ত্রী শাহিনুর আক্তারের অবৈধ প্রেমের বলি হয়ে প্রাণ দিতে হলো স্বামী মোশাররফ ভূইয়া নামের এক দলিল লেখককে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর রবিবার রাতে ঘরের জানালা খোলা রাখে স্ত্রী শাহিনুর আক্তার। ভিতর প্রবেশ করে পরকীয়া প্রেমিক রিপন হোসেন।

স্বামী মোশাররফ ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে গেলে, স্ত্রী শাহিনুর আক্তার ও প্রেমিক রিপন হোসেন দুজনে মিলে ঘুমন্ত মোশারফকে এলোপাতাড়ি আঘাত করে, এতে মোশারফ দূর্বল হলে টানা হেচড়া করে বাথরুমে নিয়ে পড়নের লুঙ্গি গলায় পেচিয়ে শ্বাস রোধে মৃত্যু নিশ্চিত করে।

এ সময় ঘরে হৈচৈ হওয়াতে বড় মেয়ে মিম আক্তার তার চাচাকে ফোন দিতে গেলে শাহিনুর আক্তার বলে ঘরে ডাকাত আসছে,কেউ কোন শব্দ করো না,তাহলে সবাইকে মেরে ফেলবে।

তাই সহজেই মোশারফকে হত্যা করে পালিয়ে যায় পরকীয়া প্রেমিক রিপন হোসেন। রিপন পালিয়ে যাওয়ার পর শাহিনুর আক্তার ও তার মেয়ে কান্নাকাটি শুরু করে বলতে থাকে ডাকাত এসে মোশারফকে হত্যা করেছে।

এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার কাচঁপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে।নিহত মোশারফ ভূইয়া খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত আঃ কাদির ভূইয়ার ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য মোশাররফের স্ত্রী কন্যা সহ ৪জনকে আটক করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদে শাহিনুর আক্তার বলেন এ ঘটনায় পরকীয়া প্রেমিক রিপন ও শাহিনুর আক্তার এই দুজনেই জড়িত। তাই শাহিনুর আক্তারকে গ্রেফতার দেখানো হয়।এ ঘটনায় নিহতের ভাই সোলেমান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,এই হত্যাকান্ডের ঘটনাটি একটি পরকীয়া প্রেমের কারণে হয়েছে।এ ঘটনায় জড়িত শাহিনুর আক্তারকে গ্রেফতার করা হয়েছে আরেক আসামী রিপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন