সোনারগাঁ থানার জামপুর তালতলা এলাকায় স্টুডিওতে চুরির ঘটনায় থানায় অভিযোগ হলেও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। গত মঙ্গলবার (১৩’সেপ্টে) রাতে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় গত বৃহস্পতিবার (১৫’সেপ্টেম্বর) স্টুডিও মালিক আব্দুল্লাহ্ বাদী হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তী সময়ে চোরকে চিহ্নিত করে সোনারগাঁ থানায় গত শনিবার (১৭’সেপ্টেম্বর) পুনরায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্ল্যেখ করেন, আসবাবপত্র ক্রয়ের নগদ ১’লক্ষ টাকাসহ স্টুডিও থেকে প্রায় ১’লক্ষ ৫৫’হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাদী চোরের বিরুদ্ধে তথ্য প্রমাণ দেওয়ার পরেও চোরকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
অভিযোগে অভিযুক্ত সজিব(৩১) প্রথমে হোটেলে মেসিয়ারি করতো, পরবর্তীতে রং মিস্তিরি কাজ করতো, বর্তমানে সে কোন কাজ করেনা।স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা পেশায় জেলে ছিলেন, বর্তমানে সে বেকার। ছেলে সজিব (৩১) স্কুল, কলেজের বারান্দায় দেখা যায়নি, ব্যক্তিগত শিক্ষাগত কোন যোগ্যতা নেই। এলাকাবাসী জানায়, বিগত দিনে এমন পদ্ধতিতে অনেক দোকানে চুরি হয়েছে। এ চোরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রাজু আহমেদ বলেন, অভিযোগটি পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।