বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১:০২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র  গুরুতর আহত

সোনারগাঁয়ে বাড়ির ছাদের উপর ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাব্বি ( ১৩)নামের মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

সোমবার (১২ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাব্বি ( ১৩) হাবিবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাব্বি ঘটনার দিন হাবিবুর ঈদগাহ ময়দান সংলগ্ন আলি ইসলামের বাড়ির ছাদের উপর ঘুড়ি ধরতে গিয়ে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৫০% অগ্নিদগ্ধ হয়ে শরিল পুড়ে যায়।

তারপর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বানু ইউনিট হাসপাতালে নিয়ে যায়৷

পরিবারের স্বজনরা জানান, তার শরীরের এক পাশ অগ্নি দগ্ধ হয়ে একেবারেই পুড়ে গেছে। বাঁচা মরা নিয়ে প্রশ্ন এখন তার। মানবেতর দিন কাটাচ্ছে হসপিটালের বিছানায়। পল্লী বিদ্যুতের অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। ছাদ ও বিদ্যুতের তার এর মধ্যখানে ১ ফুট এর দূরত্ব, যার ফলে প্রায় সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্তৃপক্ষদের একাধিকবার বিদ্যুতের তার সরিয়ে ফেলার জন্য বলা হলে তারা কর্ণপাত না করায় ও অবহেলায় একে একে ঘটে গেল লোমহর্ষক ঘটনা।

পরিবারের দাবি সোনারগাঁ জোনাল অফিস পল্লী বিদ্যুতের ডিজিএম এর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে ফোন কেটে দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন