বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাসুদ রানার উপর সন্ত্রাসী হামলায়, মামলার আসামি গ্রেপ্তার

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ | ১১:৩০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  মাসুদ রানার উপর সন্ত্রাসী হামলায়, মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের সন্ত্রাসী হামলার শিকার মাসুদ রানা, গত ৭ ই সেপ্টেম্বর স্থানীয় ৫নং ওয়ার্ডের সন্ত্রাসী হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে
জনসাধারণ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও গণমিছিল হয়। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় মামলার তদন্ত কমকর্তা
এস, আই মোশাররফ হোসেন ৩নং আসামি রাকিব (২৫) পিতা: সেলিম মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাকিব লাধুরচর নিরচক ৫ নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য সেলিম মিয়ার ছেলে, বিগত দিনে এলাকায় তাহার বিরুদ্ধে চাঁদাবাজী, মাদক ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের নির্বাচনের পূর্বে দীর্ঘদিন মাদক নিরাময় কেন্দ্র ভর্তি ছিল বলে স্থানীয় এলাকা সূত্রে জানাযায়।

সোনারগাঁ থানার আওতাধীন তালতলা তথ্য কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল গ্রেপ্তারকৃত রাকিবকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন