বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সিরিজ হামলার প্রতিবাদে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

বুধবার, ১৭ আগস্ট ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সিরিজ হামলার প্রতিবাদে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

সোনারগাঁ প্রতিনিধিঃ ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগষ্ট (বুধবার) সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করে সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও যুবলীগের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় নেতা-কর্মীরা হুঁশিয়ারি প্রদান করে বলেন, বিএনপি-জামায়াত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট (বুধবার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। অপপ্রচার গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

বুধবার (১৭ আগষ্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন ,আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
এছাড়া ও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সদস্য মুস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম সাগর, যুবলীগ নেতা হৃদয়, যুবলীগ নেতা শান্ত সহ আরো সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানের সভাপতিদের বক্তব্যে রফিকুল ইসলাম নান্নু বলেন, বিএনপি জামাত শিবির প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদেরকে কোনভাবেই সরকার বিরোধী আন্দোলন করতে দেওয়া যাবে না। তাদেরকে মাঠে বের হতে দেওয়া যাবে না। তারা স্বৈরাচার, বিদ্বেষী, সরকার বিরোধী, তাদেরকে আন্দোলনের জন্য মাঠে বের হতে কোন ভাবেই দেওয়া যাবে না, যুবলীগ ছাত্রলীগ তার উপযুক্ত জবাব দিবে বলে বিএনপি জামাত শিবিরদের কে কঠিন হুসারী প্রদান করেন।

এরা ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট নেতৃত্বাধীন সরকারের আমলে দেশব্যাপী পাঁচশ জায়গায় সিরিজ বোমা হামলা চালায়। এর পর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন