ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী ও বেসরকারী পর্যায়ে রবিবার সোনারগাঁয় দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিনের শুরুতেই সরকারি ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম (নান্নু ) ও অন্যান্য কর্মকর্তা।
এছাড়াও সোনারগাঁ আহ্বায়ক আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল।
উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ আহ্বায়ক কমিটির আহ্বায়ক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি , আলহাজ্ব রফিকুল ইসলাম (নান্নু) সভাপতি, সোনারগাঁ আওয়ামী যুবলীগ,
আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন,যুগ্ম আহবায়ক, সোনারগাঁ আওয়ামী যুবলীগ, আলহাজ্ব মাহফুজ রহমান কালাম, সদস্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, সভাপতি,সোনারগাঁ আওয়ামী যুবলীগ, সদস্য সোনারগাঁ আহ্বায়ক কমিটি, জনাব, মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ, জনাবা মাহমুদা আক্তার ফেন্সী, সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কমিটির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব, আশরাফুজ্জামান, সদস্য সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি, জনাব এ্যাড. ফজলে রাব্বি, সদস্য সোনারগাঁও আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি, জনাবা, নাসরিন সুলতানা ঝড়া,সদস্য সোনারগাঁও আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি, জনাব, আরিফ মাসুদ বাবু, চেয়ারম্যান মোগরাপাড়া, ইউনিয়ন পরিষদ, জনাব, নাজমুল রহমান সজীব, সাধারণ সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ, জনাব, শফিকুল ইসলাম সাগর, সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, এছাড়াও যুবলীগের নেতা হৃদয়, যুবলীগের নেতা শান্ত, আরিফ সহ ছাত্রলীগ, যুবলীগের সদস্য ও স্থানীয় জনতার উপস্থিতিতে মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
শোক দিবস আয়োজিত অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম (নান্নু ) বলেন,
১৯৭৫,সালের ১৫ আগস্ট ইতিহাসের এক ঘৃণ্য দিন। এদিন ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধুকে সপরিবারে শাহাদাত বরণ করতে হয়। যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি একটি সৎ, দক্ষ ও প্রশিক্ষিত জাতি গঠন করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি।
এছাড়া ও আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জামাত শিবির বিএনপি প্রতিরোধ করতে হবে। কোনভাবেই রাস্তায় নামতে দেওয়া যাবে না। শোকাবহ আগস্টে আওয়ামী লীগের কর্মীরা আপনাদেরকে ছাড় দিয়ে চলছে তাই মনে করেন না নেতাকর্মীরা মাঠে থাকবে না, আপনাদের প্রতিরোধ করার জন্য সোনারগাঁ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী মাঠ পর্যায়ে থেকে জামাত শিবির প্রতিরোধ করা হবে কোনভাবেই কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না
তাছাড়া আগামী সেপ্টেম্বরে বিএনপির জনসভার মিছিল মিটিংয়ে সোনারগাঁ থেকে কোন বিএনপি নেতা কর্মীদের ঢাকা যেতে দেওয়া যাবে না যদি আপনারা রাস্তায় নেমে যান তাহলে কঠোরভাবে প্রতিহত করা হবে।