ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ভোগান্তির অপর নাম সোনারগাঁ থানা রোড, এ রোডে যানজটের ভোগান্তি নিত্য দিনের সঙ্গী, অবশেষে সোনারগাঁ সহকারি ভূমি ম্যাজিস্ট্র ইব্রাহিম এর উদ্যোগে সোনারগাঁ মোগরা পাড়া চৌরাস্তার থানা রোড সংলগ্ন আনুমানিক এক হাজার দুকানিকে অবৈধ দখলমুক্ত করার নোটিশ দেওয়া হয়।
রবিবার ১৪ আগষ্ট দুপুরে সোনারগাঁ মোগরা পাড়া চৌরাস্তা থানা রোডের আশপাশের ফুটপাত গুলোতে দোকানীদের অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচলে অসুবিধা সহ যানজটের কারণে তা উচ্ছেদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। আগামী দুই দিনের মধ্যে তা অপসারণ না হলে বুলু জেটের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্র েট সহকারী কমিশনার ভূমি ইব্রাহিম হোসাইন এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহায়তায়
অভিযান পরিচালনার সময় ফুটপাতের অবৈধ দোকানিদেরকে দ্রুত মালামাল অপসারণ করে ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য সুযোগ করে দেওয়ার জন্য বলা হয়।
প্রাথমিক সতর্কতামূলক নির্দেশের পর
কেউ যদি তা অমান্য করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা সহ ব্লুজেটের মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়া হবে বলে আদেশ করেন।
এছাড়া ও ম্যাজিস্ট্রেট বলেন, এ থানা রোড যানজটনিরেশনার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা আপনারা সকলে লাইন মেনটেন করে চলবেন আপনাদের সিএনজি, অটো রিক্সা, রিক্সা পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে সেখানে শৃঙ্খলা ভাবে গাড়ি রেখে চলাচল করবেন।
আপনাদের সিরিয়াল মেন্টেনের জন্য কিছু আনসার বাহিনী দেওয়া হবে তারা আপনাদের সার্বিক সহযোগিতা করবে তাদেরকে আপনার অসহযোগিতা করবেন তাহলে সোনারগাঁ থানা রোড যানজট নির্বাচন করা যাবে।
এ বলে সোনারগাঁ থানা রোডের আশপাশের দোকানিদের ও ফলপট্টিতে অবৈধ দখলমুক্ত করে না রাখার নির্দেশ দিয়ে আগামী দু দিনের মধ্যে অপসারণে কেউ তা অমান্য করলে আইনগত ব্যবস্থা সহ ব্লুজেট এর মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।