ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, বন্দর উপজেলার লাঙ্গল বন্দ ব্রহ্মপুত্র নদীর ব্রিজের নিচে গোসল করতে গিয়ে তানজিল নামের এক কিশোর নদীর স্রোতে হারিয়ে যায়।
গতকাল শুক্রবার ১৩ আগষ্ট দুপুরে লাঙ্গলবন্দ ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, গতকাল শুক্রবার সাত বন্ধু মিলে ব্রহ্মপুত্র লাঙ্গল বন ব্রিজের নিচে গোসল করতে এসে নদীর স্রোতে তলিয়ে যাওয়ার সময় ৫ বন্ধুর সহযোগিতা নিলেও তানজিল( ১৬)নামের নিখোঁজ কিশোর নদীর স্রোতে হারিয়ে যায়।
গতকাল শুক্রবার ফায়ার রিক্স কোড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীর মাধ্যমে উদ্যান এর চেষ্টা চালালেও কোন ফলাফল না পাওয়ায় ১৪ই আগস্ট শনিবার পুনরায় এ উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের কমান্ডার রুহুল আমিন সহ ৫ উদ্ধার কর্মী।
এ বিষয়ে উদ্ধারকর্মী কমান্ডার রুহুল আমিন জানান গতকাল আমরা উদ্ধার অভিযান চালিয়েও কোন ফলাফল না পাওয়ায় আজ শনিবার পুনরায় উদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।
নদীর স্রোত প্রবাহমান গতিশীল হওয়ায় দূরে কোথাও লাশ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই শীঘ্রই ডুমুরির মাধ্যমে এর উদ্ধার কার্যক্রম চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন।
নিখোঁজের ঘটনাটির বিষয় নিয়ে পাঁচ বন্ধু,তানজিল,পিতা শাহীন চৌধুরী , বাড়ী পাড়া ,কাঁচপুর, রিফাত, ফরহাদ, বেলায়াত, জয় জানায়, আমরা তানজিলকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করলেও নদীর স্রোত গতিশীল হওয়ায় তাকে ধরে রাখতে পারিনি, তবে স্থানীয় লোকদের সহযোগিতা নিলে ওই মুহূর্তে সে তলিয়ে যায় , অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় আমরা পরিবারের সদস্যদের সহযোগিতা নেই।