বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উদযাপন

সোমবার, ০৮ আগস্ট ২০২২ | ১০:৫৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উদযাপন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ৮ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। শুভ জন্মদিন বঙ্গমাতা।

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা দলীয় পার্টি অফিস এর সামনে এ অনুষ্ঠান উদযাপন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, প্রধান বক্তা, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন,যুগ্ম আহবায়ক, সোনারগাঁ আওয়ামী যুবলীগের উপস্থিতিতে, বিশেষ অতিথি, আলহাজ্ব মাহফুজ রহমান কালাম, সদস্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব রফিকুল ইসলাম (নান্নু), সভাপতি,সোনারগাঁ আওয়ামী যুবলীগ, সদস্য সোনারগাঁ আহ্বায়ক কমিটি, জনাব, মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ, জনাবা মাহমুদা আক্তার ফেন্সী, সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কমিটির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব, আশরাফুজ্জামান, সদস্য সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি, জনাব এ্যাড. ফজলে রাব্বি, সদস্য সোনারগাঁও আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি, জনাবা, নাসরিন সুলতানা ঝড়া,সদস্য সোনারগাঁও আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি, জনাব, আরিফ মাসুদ বাবু, চেয়ারম্যান মোগরাপাড়া, ইউনিয়ন পরিষদ, জনাব, নাজমুল রহমান সজীব, সাধারণ সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ, জনাব, শফিকুল ইসলাম সাগর, সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, এছাড়াও যুবলীগের, হৃদয়, শান্ত, আরিফ সহ ছাত্রলীগ, যুবলীগের সদস্য ও স্থানীয় জনতার উপস্থিতিতে জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।

বিশেষ অতিথি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, অনুষ্ঠানে বক্তব্য বলেন,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতার সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে তিনি নেপথ্য কারিগর। আমাদের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। এমনকি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি অসীম ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা তাকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ, সহযোগিতা ও বিচক্ষণতার কারণে জাতি তাকে যথার্থই ‘বঙ্গমাতা’ উপাধিতে ভূষিত করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন