শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির শ্রদ্ধা

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | ৭:১১ অপরাহ্ণ

আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির শ্রদ্ধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। একই সঙ্গে বিভিন্ন থানা ইউনিটগুলোতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সংগঠনের নেতাকর্মিরা।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি  ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ এর কৃতি সন্তান আব্দুল মতিন চৌধুরী ছিলেন আপামর গণমানুষের নেতা।  ছিলেন একজন মেধাবী সফল সংগঠক। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের একজন অন্যতম সদস্য হিসাবে দল ও সংগঠনের জন্য তার অসামান্য অবদানের কথা বিএনপি আজীবন স্বরনে রাখবে। তার জীবদ্দশায় প্রতিটি মূহুর্ত তিনি দেশ ও জনগনের জন্য কাজ করে গিয়েছেন। বাংলাদেশ সরকারের স্বরাস্ট্র ও বস্ত্র  মন্ত্রী হিসেবে রেখেছেন সফলতার স্বাক্ষর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তি ও অগ্রযাত্রায় রেখেছিলেন অনন্য ভূমিকা।

আমরা এই কীর্তিমান পুরুষের মৃত্যু বার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি ও রুহের মাগফেরাত কামনা করছি। আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্প অর্পণ এবং দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন