ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনিসহ উনিশটি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসার ইব্রাহিম।
বৃহস্পতিবার ২১জুলাই দুপুরে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর এলাকায় খাদ্য ভান্ডার কে ২০ হাজার টাকা, সাদিয়া রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা , নিঝুম এজেন্সিকে ১০ হাজার টাকা করে মোট ৩টি চালের দোকানে প্লাস্টিক বস্তা ব্যবহারের জন্য ৪০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) অফিসার ইব্রাহিম , নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের জিডিএ আরিফুর রহমান, ঝর্না আক্তার, সোনারগাঁ থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীগণ ।
বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহারের লক্ষ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়ন করে যাচ্ছে।
এ আইনের আওতায় ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া, পোল্ট্রি ও ফিসফিডসহ মোট ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এসিল্যান্ড অফিসার জানান, মোগরা পাড়া চৌরাস্তা কয়েকটি চালের আরদে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিক বেশ বস্তা ব্যবহার করে বাজারজাত করায় প্রচলিত আইন অনুযায়ী হুঁশিয়ারি মূলক মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সতর্ক না হলে আরো কঠুরতম ব্যবস্থা গ্রহণ করা হবে ও জরিমানা করা হবে।
এ আইনের ১৪ ধারা অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ অপরাধ পুনঃসংগঠিত হলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করা হবে। এ ছাড়া উনিশটি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংকঋণ সুবিধা দেয়া হবে না।