বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৭

বুধবার, ০৬ জুলাই ২০২২ | ১২:০২ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৭

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলার মেঘনা ইকোনমিক জোন সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ফায়ার সার্ভিস সহ ডেমরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

সোমবার (০৪ জুলাই) সকাল ৭টা ৪০মিনিটে সোনারগাঁও উপজেলার টিপুরদি এলাকায় অবস্থিত মেঘনা ইকোনমিক জুন ফ্যাক্টরিতে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত টিপরদী এলাকার মেঘনা ইকোনোমি জোনে মেঘনা গ্রুপের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের নিজস্ব ও সরকারী প্রায় ১৪টি ইউনিট একসাথে আগুন নেভানোর চেষ্টা করে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনার সূত্রপাত সম্পর্কে ফ্যাক্টরি কর্তৃপক্ষ কাছে জানতে চাইলে, তারা বলেন, এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কোন কারণ ও হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বা সংখ্যা বলা সম্ভব হচ্ছে না, তবে আগুন নিয়ন্ত্রণে আসলে এর কারণ উদঘাটন করে জানা যাবে ও ক্ষয়ক্ষতির ও পরিমান বলা যাবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, মেঘনা ইকোনমিক জোনে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন