বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

শনিবার, ০২ জুলাই ২০২২ | ১১:১৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ সাদিপুর ইউনিয়নে এক গৃহবধূকে যৌতুকের দাবি না পূরণে শ্বশুরবাড়ির লোকজন মিলে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।

জানা যায়, নারায়ণগঞ্জে, সোনারগাঁ উপজেলার জামালপুর ইউনিয়নের মূছাচর গ্রামের আলী হোসেন মেয়ে জুনু আকতার সঙ্গে পার্শ্ববর্তী সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামের দাইয়ানের কবির হোসেনের সঙ্গে চার বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

চার বছর সংসার জীবনে একটি ২ বছরের কন্যা সন্তান রয়েছে। বিবাহের বন্ধনের পর থেকে ই জুনু আত্মারকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ সৃষ্টি করত। তারি ধারাবাহিকতায় গত শুক্রবার ১লা জুলাই যৌতুকে ঢাকা বিষয় নিয়ে কথা কাটাকাটির পর্যায়ে স্বামী কোভিদ হোসেন ও শ্বশুর শাশুড়ি মিলে ও মানসিক নির্যাতন করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়।

নিহতের পরিবারের অভিযোগ, ৪ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ে পর থেকে স্বামী টাকা জন্য বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন করতো।

এ ঘটনায় কয়েক বার পারিবারিকভাবে মীমাংসা হয়। চাহিদা মতো টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যার পর স্বামী ও শ্বশুর লোকজন পালিয়ে যায়।

তালতলা ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন