ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ মোগলাপাড়া ইউনিয়নের আলাউদ্দি গ্রামে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি ও ছিনতাই করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে বাড়িঘর ভাঙচুর করে টাকা-পয়সা লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার ২রা জুলাই ১১.৩০ মিনিটে মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড আলাব্দি গ্রামে মসজিদ বাড়ির
রাহিম মিয়ার বাড়ি ফাতেমা বেগম ও তার স্বামী রহিম মিয়া হামলা ভাঙচুর ও ছিনতাইয়ের সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে বলা হয়, বিবাদীগণ ফাতেমা বেগমের প্রতিবেশী, তারা পরস্পর দলবদ্ধ, উশৃংখল, দাঙ্গাবাজ, পরধনলোভী ও খারাপ প্রকৃতির লোক।
এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাদের অত্যাচারে এলাকার নিরীহ জনগণ অতিষ্ঠ, চুরি ছিনতাই আহাজারি সহ ডাকাতের নানা রকম অভিযোগ রয়েছে।
তারা বিভিন্ন সময় বাড়িঘরে হামলা করার ওত পেতে থাকায় সুযোগ বুঝে দিনে দুপুরে ৮-১০ জনের ডাকাত সদস্য বাড়িতে ঢুকে এলোপাতাড়ি বাড়ি-ঘর ভাঙচুরের সময় অভিযোগকারী ফাতেমা বেগম ও তার স্বামী রাহিম মিয়া বাধা দিলে তাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেধর মারপিট করতে থাকে এক পর্যায়ে আহত অবস্থায় মাটিতে লুটে পড়লে তারা ঘরে ঢুকে স্টেলের আলমারি ভাংচুর করে সোনা দানা টাকা পয়সা জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীর সাহায্যে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শারীরিক অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা সেরে বাদী ফাতেমা গুরুতর আহত অবস্থায় সোনারগা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রতিবেশী মনা মিয়া (৩০) কে প্রধান আসামি করে অজ্ঞাত ৪/৫ সহ আরো চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।