বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে যুবলীগের শুভাযাত্রা ও বিশাল বিজয় র‌্যালী

শনিবার, ২৫ জুন ২০২২ | ১১:৩৬ অপরাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে যুবলীগের শুভাযাত্রা ও বিশাল বিজয় র‌্যালী

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে নারায়ণগঞ্জ, সোনারগাঁ মেঘনা নিউটাউন হতে কাঁচপুর সেতু পর্যন্ত মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালি বের করা হয়।

এ শোভাযাত্রা ও বিজয় র‌্যালি মেঘনার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে মহাসড়ক দিয়ে কাঁচপুর সেতু নিচ দিয়ে গিয়ে মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালিতে জয় বাংলা’ স্লোগানে মুখরিত ছিল।

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল শোডাউনে সোনারগাঁও আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এ শোভাযাত্রা সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার এর উদ্যোগে, আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর তত্ত্বাবধানে, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, নাজমুল রহমান সজীব ও পৌরসভা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি রিয়াজ হোসেন রনি পরিচালনায় বিশাল মোটর শোভাযাত্রা ও বিজয় র‌্যালি এর মাধ্যমে সোনারগাঁ বাংলা হৃদয়ের স্পন্দন বহুল আলোচিত, বহুকাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধনে সোনারগাঁ আওয়ামী যুবলীগের নানা কর্মসূচির মাধ্যমে উদ্বোধনী আনন্দ উপভোগ করে।

এ শোভাযাত্রা ও বিজয় র‌্যালী আনন্দে অংশগ্রহণ করে, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, শফিকুল ইসলাম সাগর, মোঃ হৃদয় প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগ, আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগ, সুমন, সোনারগাঁ উপজেলা যুবলীগ সহ শত শত সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কর্মীর মাধ্যমে এ বিজয় রালি অনুষ্ঠান উদযাপন করা হয়।

রং-বেরঙের বেলুন, বাঁশি ও ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রায় উপজেলা যুবলীগের শুভাযাত্রা ও বাইক শোডাউন উদযাপন করে।

দক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের কো‌টি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন।

অন্যদিকে, দক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের কো‌টি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৪টায় পদ্মা সেতুর ওপর ডকুমেন্টরি প্রদর্শনী, সোয়া ৪টায় পৌর পার্কে পদ্মা সেতুর থিম সং পরিবেশনা, সাড়ে ৪টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আনন্দ উৎসব, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট, রাত ৯টায় লেজার লাইট শো অনুষ্ঠিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন