ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের আহবায় কমিটি সবচেয়ে দূর্বল কমিটি এখন সোনারগাঁয়ে দায়িত্ব পালন করছে। আওয়ামীলীগ প্রতিষ্ঠার ৭৩ বছর পর এখন স্বাধীনতা বিরোধী রাজাকারদের স্বীকৃতি দেয়া হচ্ছে।
কালাম বলেন, স্বাধীনতা পরবর্তী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের মোবারক হোসেন উপজেলা অওয়ামী লীগের সভাপতি এবং সৈয়দ মফিকুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে গঠিত কমিটিতে মহিলা সম্পাদিকা হিসেবে ছিলেন সাবিহার। আর অবুল হাসনাতকে সভাপতি এবং আব্দুল হাইকে সম্পদক করে গঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মহিলা সম্পাদিকা ছিলেন মিসেস মমতাজ বেগম। এর আগে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগে কোন দিন কোন কালে কিছু ছিল বলে তার জানা নাই। কালাম আরও বলেন, আওয়ামীলীগকে ধ্বংস করার ষড়যন্ত্র দীর্ঘ দিন যাবতই হচ্ছে। এটাও তারই একটা অংশ। এখানে তাদের মূল কমিটি ভেঙ্গে অন্যায় ও অনৈতিকভাবে একটা প্রায়ক কমিটি নাম দেয়া হয়েছে যে কমিটিতে এ সংগঠন চালানোর মতো সর্বনিম্ন কোন যোগাতা কারোর নেই।
তিনি বলেন, তার রাজনৈতিক জীবনে কোন দিন দেখেননি বিএনপি চৌরাস্তায় মশাল মিছিল করে। বর্তমানে বিএনপি আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক হয়। এর চেয়ে লজ্জার আর কি হতে পরে। আওয়ামী লীগের জন্য হলেও তিনি প্রশ্ন ছুঁড়ে এর চেয়ে বেশি বর্তমান উপজেলা কমিটি থেকে কিছু আশা করা যায়না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এখন তারা যেটা করছে সেইটা শুধুমাত্র রাজাকারদের সার্টিফিকেট দেয়ার জন্যই এই আওয়ামী লীগটা হচ্ছে বলে তার দাবি।
এছাড়াও তিনি আরো বলেন, বড় দুঃখ ও আফসোসের সাথে বলতে হয়, সোনারগাঁয়ের আওয়ামীলীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল ছিল, বর্তমানে তা খন্ড করে কিছু অযোগ্য লোকের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করে আওয়ামী লীগের মূল কাঠামো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যাদের কোন সংগঠন চালানোর নূন্যতম যোগ্যতা নাই বললেই চলে। এর বাইরে আমার আর কিছু বলার নেই।