বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সন্ত্রাসী মাহফুজ বাহিনীকে গণধোলাই, দফায় দফায় আক্রমণ ভাঙচুর

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সন্ত্রাসী  মাহফুজ বাহিনীকে গণধোলাই, দফায় দফায় আক্রমণ ভাঙচুর

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ধর্ষণ মামলার সাক্ষীদের ভয়-ভীতি দেখিয়ে আতঙ্কিত করে পাঁচ আনি নদীর পাড়ে সাক্ষীকে হামলার সময় স্থানীয় জনতার হাতে গণধোলাই।

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পাঁচআনি গ্রামের আলোচিত ধর্ষণ মামলার মাহফুজ বাহিনী মামলার সাক্ষীদের মামলা তুলে নেওয়ার ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়।

অদ্য বুধবার ২২জুন বিকেলে ৪টার সময় পাঁচআনি গ্রামে নদীর পাড়ে মাহফুজ, রতন, মানিক, খলিল ইকরামুল,সাক্ষীদের আক্রমণের সময় গ্রামবাসী গণধোলাই দেয়।

এসময় মাহফুজ গুরুতর আহত হয় ,তার বাহিনীর লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়কে কেন্দ্র করে ধর্ষণ মামলার সাক্ষীদের কাছ থেকে জানা যায়, মাহফুজ বাহিনী আক্রমণ করে এলাকাবাসীর কাছ থেকে গণধোলাই খেয়ে সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অপচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগীদের কাছ থেকে আরো জানা যায়,এ বাহিনী রাস্তাঘাটে ,মোবাইল ফোনে, যেখানে যাকে পাচ্ছে, মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি সহ প্রাণনাশের হুমকি দিয়ে দফায় দফায় পাচানি গ্রামে মামুন সহ সাক্ষীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট করে এলাকাবাসীকে আতঙ্কিত করে তুলছে।

তারি ধারাবাহিকতায় বুধবার ২২ শে জুন রাত আনুমানিক নয়টার সময় ধর্ষণ মামলার সাক্ষী মামুন সহ খোরশেদ আলমের বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাহফুজ বাহিনী এলাকা থেকে গাঁ ডাকা দেয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহফুজ একজন সিরিয়াল রেপিস্ট, ও মাদক ব্যবসায়ী, তার বাহিনীর মধ্যে ইমরান, রানা, ইব্রাহিম নারী নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ আছে।

তার স্থায়ী বাড়ি চরগোয়ালদী বাংলোতে পরিবার-পরিজন না থাকায় বিভিন্ন সময় মাদকের আসর সহ নারী কেলেঙ্কারির অভিযোগ আছে।

একজন সিরিয়াল রেপিস্ট ও মাদক ব্যবসায়ী, ধর্ষণ মামলা সহ একাধিক মামলার আসামি কিভাবে এখনো সমাজে প্রকাশ্যভাবে ঘোরাফেরা করে প্রশ্ন এলাকাবাসীর।

এ বিষয়ে এলাকাবাসী থানা পুলিশের জরুরী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন